জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফের উত্তাল মিয়ানমার, বিক্ষোভ দমনে ট্যাঙ্ক-সাঁজোয়া যান মোতায়েন

 




বিক্ষোভ দমনে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মোতায়েন হয়েছে মিয়ানমারের রাস্তায়। আবারও দেশের বেশিরভাগ অঞ্চলে বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট সংযোগ।


ইয়াঙ্গুন, কাচিনসহ বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চালানো হয় অভিযান। কাচিনে এক বিক্ষোভে গুলি চালায় সেনারা। গুলিবিদ্ধ হন একজন। ৫ সাংবাদিকসহ আটক করা হয়েছে অনেককে।


দমন-পীড়ন বন্ধে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের দূতাবাসগুলো। জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে মিয়ানমারের সেনারা-এমন মন্তব্য করেছে জাতিসংঘ। সামরিক বাহিনীর প্রতি নমনীয় আচরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।


উল্লেখ্য, রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের প্রতিবাদে গেলো ৯ দিন ধরে বিক্ষোভে উত্তাল মিয়ানমার।

মন্তব্যসমূহ