জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজার প্রাণহানি

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। একদিনে আরও ৯ হাজারের ওপর প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি। ২২ লাখ ৩৭ হাজার ছুঁইছুঁই মোট মৃত্যু।


যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণহানি ১৮শ’র ওপর। ১ লাখের বেশি নতুন সংক্রমণ। দেশটিতে মোট মৃত্যু ৪ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মেক্সিকোয় প্রাণ গেছে প্রায় দেড় হাজার। দেশটিতে কোভিড নাইনটিনে মোট মৃত্যু ছাড়ালো ১ লাখ ৫৮ হাজার। সাড়ে ৫শ’র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্য ও ব্রাজিলে। রাশিয়াতেও একদিনে প্রাণহানি ৫শ’য়ের কাছাকাছি।


গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সঙ্কটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মন্তব্যসমূহ