ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

অসুস্থ মনিবের অপেক্ষায় হাসপাতালের সামনে ৬ দিন অবস্থান কুকুরের

 




মনিবের প্রতি নিষ্ঠাবান এক কুকুরের সন্ধান মিলেছে তুরস্কে। একটি হাসপাতালের বাইরে দিনের পর দিন কুকুরটি অপেক্ষা করেছে তার অসুস্থ মনিবের জন্য।


কুকুরটির নাম বনকুক। প্রাণীটি তার মনিব সেমাল সেনতুর্ককে হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স অনুসরণ করে প্রতিদিনই হাসপাতালে আসতে থাকে।


কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। মনিব সেনতুর্ককে হুইলচেয়ারে করে বাইরে নিয়ে আসা হলে বনকুক অবশেষে তার মনিবের দেখা পায়।


সেনতুর্ককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে মনিবের সঙ্গে কুকুরটি বাড়ি ফিরে যায়।

মন্তব্যসমূহ