জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণহানি প্রায় ১৬ হাজার

 




গত ২৪ ঘণ্টায় ১৬ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে মোট প্রাণহানি ২১ লাখ ৬৫ হাজার ছাড়ালো। নতুনভাবে সোয়া ৫ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯। সবমিলিয়ে মোট সংক্রমিত ১০ কোটি ৮ লাখের ওপর।


মঙ্গলবার শুধু যুক্তরাষ্ট্রেই করোনাতে মৃত্যুবরণ করেন ৪ হাজারের কাছাকাছি; দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৩৫ হাজার ছাড়ালো। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৬শ’র বেশি মৃত্যু দেখলো ব্রিটেন; এর মাধ্যমে দেশটির মোট প্রাণহানি এক লাখের চৌকাঠ পার করলো।


ব্রাজিলেও এদিন ১২শ’র ওপর মৃত্যু হয় কোভিডে; লাতিন দেশটিতে মারা গেছেন দু’লাখ ২০ হাজারের মতো। এদিন জার্মানিও হাজারের কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে।


এছাড়াও, সাউথ আফ্রিকা-মেক্সিকো-রাশিয়া ও ইউরোপের বাকি দেশগুলোয় ৫ থেকে সাড়ে ৬শ’ পর্যন্ত ছিলো করোনায় প্রাণহানির সংখ্যা।

মন্তব্যসমূহ