জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিএএ মুসলিমদের সমস্যা করলে, প্রথম আওয়াজ আমিই তুলবো: রজনীকান্ত



ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তুমুল বিতর্ক চলছে। সিএএ সংখ্যালঘুদের জন্য ভয়ংকর হবে মন্তব্য অনেকের। কেউ মত দিয়েছেন, সিএএ মুসলিমদের কোনও ক্ষতি করবে না।
এমন একটি পরিস্থিতিতে সুপারস্টার রজনীকান্ত বলেছেন, সিএএ মুসলিমদের কোনও ক্ষতি করবে না। যদি মুসলিমদের সমস্যায় ফেলে তাহলে সিএএ নিয়ে প্রথম প্রশ্ন তুলবেন তিনিই।
দক্ষিণী ছবির সুপারস্টারের ভাষ্য, সিএএ ভারতীয়দের সমস্যায় ফেলবে না সরকার সুনিশ্চিত করেছে। কিন্তু কিছু দল রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে।
ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, এর আগেও সিএএ সমর্থনে সরব হতে দেখা গিয়েছে রজনীকান্তকে। সিএএ নিয়ে দেশ যখন উত্তাল, একের পর এক হিংসার খবর মিলছে, সে সময় রজনীকান্ত আর্জি জানান, সমাধান সূত্র বের হওয়ার জন্য হিংসা কখনও পথ নয়।
সম্প্রতি বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ জানান, ৭০ বছর পর আমি উপলব্ধি করলাম ভারতে মুসলিম হিসেবে আমি থাকতে পারি না।
তিনি জানান, ৭০ বছর পরেও তার প্রমাণ করা প্রয়োজন যে তিনি মুসলিম এবং ভারতীয় এবং তার প্রমাণকে অবহেলা করা যায় না।
সংশোধনী আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, আইনে কেন মিয়ানমার বা শ্রীলঙ্কার নাম রাখা হয়নি।

মন্তব্যসমূহ