জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ এটি!

 




নির্মাণ ও স্থাপত্য শৈলীর জন্য মানুষের কাছে আকর্ষণীয় একটি স্থান ভারতের মীর মাহমুদ সাহেব মসজিদ। এটিকে বলা বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ যা ভারতের তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে অবস্থিত।


জানা গেছে, মসজিদটির দৈর্ঘ্য মাত্র ৯.২ ফুট বাই ১২ ফুট অর্থাৎ মাত্র ১১০ স্কয়ার ফুট। মসজিদটিএ একসঙ্গে পাঁচজন নামাজ পড়তে পারেন।


ভারতীয় পত্রিকা হায়দরাবাদ নিউজ জানিয়েছে, মসজিদটি মীর আলম ট্যাংকের পাশে পাহাড়ের ওপর অবস্থিত। প্রকৃতির মাঝে সুন্দর এই মসজিদটি একজন সুফিসাধকের নামে নামকরণ করা হয়েছে। ১৬ শতকে আব্দুল্লাহ কুতুব শাহের শাসনামলে ইরাক থেকে ভারত এসেছিলেন ওই সুফিসাধক।


পাথরের তৈরি মসজিদটিতে মাত্র একটি খিলান এবং দুটি মিনার রয়েছে। তাই ছোট এই মসজিদটিতে একসঙ্গে মাত্র পাঁচজন মানুষ নামাজ আদায় করতে পারেন। তবে বিশ্বের সবচেয়ে ছোট এই মসজিদে এখন আর নামাজ হয় না।

মন্তব্যসমূহ