হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আর্জেন্টিনায় ৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

 




দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ছয় দশমিক আট মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমের সান জুয়ান প্রদেশে সোমবার দিবাগত রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড)।


ভূমির ১০ কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জিএফজেড।


মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কোনো সুনামি সংকেত জারি করা হয়নি।


ভূমিকম্পে ক্ষয়ক্ষতির অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয় সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, আতঙ্কিত লোকজন বাসভবন ছেড়ে রাস্তায় নেমে এসেছে।

সূত্র : রয়টার্স ও টিআরটি ওয়ার্ল্ড


মন্তব্যসমূহ