নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ভারতে আজ থেকে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম

 




ভারতে আজ থেকে শুরু হচ্ছে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এদিন ভ্যাকসিন প্রয়োগ করা হবে ৩ লাখ স্বাস্থ্যকর্মীর শরীরে। এরই মধ্যে বিভিন্ন রাজ্যের ৩ হাজার স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেছে সেরামের ভ্যাকসিন। প্রত্যেক কেন্দ্রে একশ জনের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন।


২৮ দিনের ব্যবধানে দিতে হবে দ্বিতীয় ডোজ। কয়েক মাসের মধ্যে ৩০ কোটি নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে চায় মোদি সরকার। এর মধ্যে অগ্রাধিকার পাবে ৩ কোটি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইনার্স। দ্বিতীয় ধাপে দেয়া হবে সাধারণ নাগরিকদের। তাদের মধ্যে অগ্রাধিকার পারে ৬০ উর্ধ্ব মানুষ।


প্রথম ১০ কোটি ডোজ ২০০ রুপি করে ভারত সরকারকে দেবে সেরাম ইনস্টিটিউট।

মন্তব্যসমূহ