জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কিউবায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

 




কিউবায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ ক্রু নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে।


খবরে বলা হয়, হোলগুইন থেকে গুয়ান্তানামো যাওয়ার পথে পাহাড়ে ধাক্কা খেয়ে কপ্টারটি বিধ্বস্ত হয়।


কিউবার সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।


বিবৃতিতে বলা হয়, ৫ ক্রুর সবাই নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।


নিহতদের পরিচয় এবং এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।


২০১৮ সালে দেশটিতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছিল।


সেবার হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয় এবং একজন ছাড়া আরোহীদের সবার প্রাণ যায়।


এর আগের বছরের এপ্রিলে পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে রাশিয়ানদের বানানো একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে কিউবার সামরিক বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছিল।


মন্তব্যসমূহ