হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

কাশ্মীরে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

 




ভারত অধিকৃত কাশ্মীরের কাঠুয়া জেলায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। হেলিকপ্টারের অপর পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় ওই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। খবর ইন্ডিয়া টুডের।


পুলিশ জানায়, জরুরি অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহতাবস্থায় হেলিকপ্টারের দুই পাইলটকে হাসপাতালে নেওয়া হয়।


সেখানে কর্তব্যরত এক চিকিৎসক এক পাইলটকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।


পাঞ্জাবের পাঠানকোট থেকে সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি কাশ্মীর আসার পথে কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়ে।

মন্তব্যসমূহ