জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৩০ মৃত্যু

 




কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে একদিনে ৩০ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন।  সুস্থ  হয়ে উঠেছেন ২৪১৬ জন।


করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ আপডেট জানিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন ৩০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে।


আর শনাক্ত ১ হাজার ৩৬৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জনে দাঁড়িয়েছে। 


এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন হয়েছে।


প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর।  প্রথম মৃত্যু হয় ১৮ ডিসেম্বর। ১২ ডিসেম্বর মৃত্যু সাত হাজার ছাড়িয়ে যায়। 


গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়।  ১২ মাসে এই মহামারীতে বিশ্বে ১৭ লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

মন্তব্যসমূহ