জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সীমান্তের কাছে নতুন ৩ গ্রাম স্থাপন করলো চীন, দুশ্চিন্তায় ভারত

 




ভারতের অরুণাচল প্রদেশের কাছে ভারত-চীন-ভুটানের সীমান্তের বুম লা পাস এলাকায় অন্তত তিনটি নতুন গ্রাম স্থাপন করেছে চীন। অরুণাচল সীমান্তে এলাকা দখলের লক্ষ্যে এটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


সীমান্তে চীনের ওপর নজর রাখা ডঃ ব্রহ্ম চেলানি বলছেন, ‘সীমান্তে অনুপ্রবেশ বাড়াতে কমিউনিস্ট পার্টির তিব্বতী সদস্য এবং হান সম্প্রদায়ের চীনাদের জড়ো করতে শুরু করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরে যেমন জেলেদের ব্যবহার করা হয়েছিল, হিমালয়ের পার্বত্য এলাকায় তেমন পশুপালকদের মতো বেসামরিক ব্যক্তিদের ব্যবহার করছে চীন।’


উপগ্রহ চিত্রে পাওয়া এই গ্রামের ছবি সম্বলিত রিপোর্ট আসার এক সপ্তাহ আগে ভুটানের অন্তর্গত এলাকায় চীনা গ্রামের ছবি দেখা গিয়েছিল। এই গ্রাম ডোকলাম সীমান্ত থেকে মাত্র ৭ কিমি দূরে অবস্থিত।


নতুন ছবিতে যে তিনটি গ্রামের রিপোর্ট পেশ করা হয়েছে তা চীনা জমিতে। লাদাখ সীমান্তে দুই দেশের উত্তেজনার সময়েই এখানে বেসামরিক লোকজন জড়ো করতে শুরু করেছে শি জিনপিংয়ের দেশ।


সূত্র : আজকাল

মন্তব্যসমূহ