জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি আবারও নাকচ করেছে পাকিস্তান

 





ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি আবারও নাকচ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন তিনি। 


সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ইসরাইল সফর করেছেন বলে ইসরাইলের গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে খবর বেরিয়েছে।   


ইসলামাবাদে প্রেস টিভির সংবাদদাতা জাভেদ নানা জানিয়েছেন, ইমরান খান স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান যেখানে ইসরাইলকে স্বীকৃতি দেয় না সেখানে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো কারণ থাকতে পারে না। 


ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পাকিস্তানের ওপর সৌদি ও আরব আমিরাত  ব্যাপক চাপ সৃষ্টি করছে বলে শোনা যাচ্ছিল। 


এরমধ্যেই নূর দাহরি নামে যুক্তরাজ্যভিত্তিক এক গবেষক দাবি করেছেন, পাকিস্তান সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্য প্রকাশের পরপরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান একে ভিত্তিহীন ও মিথ্যা বলে নাকচ করেন।


তিনি এ প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ইসরাইলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতিই দেয় না, তা হলে কেন পাকিস্তানের মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তেলআবিব সফর করবেন? এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদন।

মন্তব্যসমূহ