জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

২ বছর পর ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক

 





তুরস্কের সরকার ইহুদিবাদী ইসরাইলে নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছে। ২০১৮ সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানো এবং জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে দেশে ফেরত নেয়া হয়। এরপর এই প্রথম অধিকৃত ভূখণ্ডে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করার উদ্যোগ নিল আঙ্কারা।


৪০ বছর বয়সী উফুক উলুতাস এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেরুজালেম শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গত সপ্তাহে কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-মনিটর জানিয়েছিল যে, উলুতাস কোনো পেশাদার কূটনীতিক নন তবে খুবই মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী।


সম্প্রতি আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে আঙ্কারা ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা নিয়েছে। টাইমস অব ইসরাইল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক রাষ্ট্রদূত নিয়োগ করলেও ইজরাইল তুরস্কে নতুন রাষ্ট্রদূত পাঠাবে কিনা তা পরিষ্কার নয়।


২০১৬ সালে ইসরাইলের সঙ্গে তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও দু দেশের সম্পর্ক অনেকটা টালমাটাল অবস্থার মধ্যদিয়ে পার হয়।


পার্সটুডে

মন্তব্যসমূহ