হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

চাঁদ থেকে মাটি নিয়ে ফিরেছে চীনের চন্দ্রযান

 





চীনের মহাকাশযান চ্যাং'ই৫ চাঁদ থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে (জিএমপি সময় বুধবার ১৭:৩০) ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে যানটি।


চীন আগেই ঘোষণা করেছিল প্রায় দুই কেজি চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরে আসছে চীনের চন্দ্রযান ২ চ্যাং'ই৫।


চ্যাং'ই৫ ভরে নিয়ে রোববার পৃথিবীর পথে রওনা দেয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এরপর চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে ২২ মিনিটের মধ্যে চারটি ইঞ্জিন চালু করে যাত্রা শুরু করে।


পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র তিন দিন। আমেরিকা ও রাশিয়ার পর এবার চীনও শুরু করতে চলেছে চাঁদের মাটি নিয়ে গবেষণা। আমেরিকার অ্যাপোলো ও সোভিয়েত লুনা মিশনের পর চীন চাঁদ থেকে মাটি নিয়ে ফিরে এলো।


সূত্র : বিবিসি ও জি নিউজ

মন্তব্যসমূহ