পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

কোহলিদের লজ্জায় ডুবিয়ে বড় জয় পেলো অস্ট্রেলিয়া

 





গোলাপি বলের টেস্টে নিজেদের এখন পর্যন্ত অপরাজিত রেখেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ইনিংসে সফরকারী ভারতে ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দিয়ে মাত্র ৩৬ রানে অল আউট করে দেয় বিরাট কোহলির ভারতকে। টেস্টি ইতিহাসে এই ৩৬ রানই সর্বনিম্ন স্কোর ভারতের । এই লজ্জার দিনে আরো একটি লজ্জায় পেরছে ভারত। অজিদের বিপক্ষে ৮ উইকেটের হারে সমলোনাচনার মুখে পরেছে ভারতীয় ক্রিকেট।


শনিবার, বিরাট কোহলিদের দেয়া মামুলি লক্ষ্য পূরণ করতে কোনো বেগই পেতে হয়নি অজিদের। দুই ওপেনার ম্যাথু ওয়েড ও জো বার্নস দুজন মিলে দলকে এনে দেন ৭০ রান। ওয়েড ৩৩ রান করে ড্রেসিংরুমে ফেরার পরেই মাত্র ১২ রান যোগ করে লাবুশানে আউট হন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে।


এরপরে বার্নস ও স্টিভ স্মিথ মিলে দলকে জয়ের বন্ধরে পৌঁছে দেন খুব সহজেই। বার্নস অপরাজিত ছিলেন ৫১ রান করে। ৭ চার আর ১ ছয়ে ইনিংস সাজান এই ব্যাটার।


অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২ ঘণ্টার মধ্যেই অজিদের দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের বোলিং ভ্যারিয়েশনে অসহায় ভারত গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে।


অথচ প্রথম ইনিংসে ৫৩ রানের লিড ছিল ভারতের। দ্বিতীয় ইনিংসে কোনোভাবে ২০০ রান করতে পারলেই স্বাগতিকদের চাপে ফেলাতে পারতো খুব সহজেই।


কিন্তু গোপালি বলের সুইং সামলাতে ব্যর্থ হওয়া সফরকারী দলের কোনো ব্যাটসম্যানই দুই অংক ছুঁতেই পারলেন না। ভারতীয় ব্যাটসম্যানদের ইনিংসে পরপর সাজালে দাঁড়ায় ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১।


তবে, শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন। ফলে ভারত আসলে উইকেট হারিয়েছে ৯টি। শেষ পর্যন্ত সিরিজের প্রথম দিবারাত্রির টেস্টে অজিদের সামনে ভারত লক্ষ্য দিতে পারে মাত্র ৯০ রানের।

মন্তব্যসমূহ