পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

উইঘুর মুসলিমদের জোরপূর্বক শুকরের মাংস খাওয়ানোর চেষ্টা করে চীন

 




জিনজিয়াং প্রদেশে জোরপূর্বক উইঘুর মুসলিমদের শুকরের মাংস খাওয়ানোর চেষ্টা করে চীনা সরকার। সম্প্রতি, এ অভিযোগ তুলেছেন সেখান থেকে মুক্তি পাওয়া এক নারীবন্দি। কাতার ভিত্তিক গণমাধ্যম- আলজাজিরার এক প্রতিবেদনে প্রকাশিত হয় এ তথ্য।


বলা হয়, শিক্ষা এবং সংশোধনাগারের নামে বন্দিদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। ‘সেরাগুল সাউতবে’ নামের ঐ নারীর দাবি, প্রতি শুক্রবার জোরপূর্বক মুসলিমদের শুকরের মাংস খাওয়ানোর চেষ্টা করা হতো। অনিচ্ছা প্রকাশ করলেই করা হতো অমানবিক নির্যাতন। দু’বছর আগে মুক্তি পেয়ে তিনি এখন সুইডেন বসবাস করছেন।


উইঘুর মুসলিমদের পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন সেরাগুল সাউতবে। সেখানেই উঠে আসে, বেইজিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানিসহ জোরপূর্বক চীনা মতাদর্শের প্রতি আনুগত্য প্রকাশের দিকটি।

মন্তব্যসমূহ