ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত

 





আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার ভয়াবহ বোমা হামলায় শহরটির ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি নিহত হয়েছেন।


নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা পেতে রেখেছিল।  সেটি বিস্ফোরিত হয়ে তিনি মারা গেছেন। খবর বিবিসির।


এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।  এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।


বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন।


এদিকে আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, পরবর্তী দফার যেকোনো আলোচনা যেন আফগানিস্তানে অনুষ্ঠিত হয়।


যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ বলেছেন, আগামী ৫ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখে পরবর্তী আন্তঃআফগান বৈঠক শুরু করতে হবে। এ কাজে দেরি করা উচিত হবে না।


আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলে মার্কিন সেনা মোতায়ন করা হলেও এখন পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে।


মঙ্গলবারও পৃথক বোমা হামলায় পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশের ডেপুটি কাউন্সিলর আব্দুল রহমান নিহত হয়েছেন।

মন্তব্যসমূহ