হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

হাসিনা-মোদি বৈঠক; রেলসংযোগ ও স্মারক ডাকটিকিট উদ্বোধন

 




সহযোগিতামূলক ঐকমত্যের ধারা বজায় রেখে বাংলাদেশ-ভারতের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি।


বৈঠকে মোদি জানান, বাংলাদেশের সাথে সুসম্পর্ককে সবসময়ই প্রাধান্য দেয় তার দেশ। বৈঠকের সময় আগামী মার্চে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।


এসময় চিলাহাটি-হলদিবাড়ি রুটে রেল চলাচলের উদ্বোধন করেন দুই নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিটও চালু করে ভারত। শুরু হয় বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘরের যাত্রা।


এছাড়াও, কোভিড পরিস্থিতি মোকাবেলা করে একসাথে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন হাসিনা ও মোদি।

মন্তব্যসমূহ