জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু

 




অক্সিজেন মেশিনে অগ্নিকাণ্ডে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে একটি হাসপাতালে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।


শনিবার সানকো ইউনিভার্সিটি হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই অক্সিজেন মেশিন দিয়ে করোনা আক্রান্ত রোগীদের থেরাপি দেয়া হচ্ছিল।


দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। অন্য হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যায়। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৬৫ থেকে ৮৫’র মধ্যে।


বিস্ফোরণের সময় বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ১৪ করোনা আক্রান্ত রোগী ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন।


অগ্নিকাণ্ডের পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি হিসেবে দেশটির ৭৪ শতাংশ ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগী ভর্তি রয়েছে। যদিও মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, প্রতিটি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। 


শুক্রবার রাতে তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মার্চ থেকে এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ২০ লাখ।

মন্তব্যসমূহ