তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 





বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয়। সংস্থাটি বলেছে, কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার চেষ্টার চেয়ে এর উপকারিতা সম্পর্কে লোকজনকে বুঝানো অনেক বেশি কার্যকর হবে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, ভ্যাকসিনের গল্প একটি সুংবাদের গল্প। এটি জীবাণু প্রতিরোধে মানুষের সম্ভাবনা ও উদ্যমের বিজয়।


তিনি আরো বলেন, আমাদের দরকার মানুষকে বুঝানো, রাজি করানো।


ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে কি-না এ ধরণের প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মনে করি আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের উচিত ভ্যাকসিনের নানা দিক নিয়ে মানুষকে বুঝানো এবং তাদের সিদ্ধান্ত তাদেরকেই নেয়ার সুযোগ দেয়া।


এছাড়া সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ওব্রিয়েন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করিনা এ ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রয়োজন আছে,বিশেষ করে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। বরং এর পরিবর্তে লোকজনকে উৎসাহিত করা দরকার।


তিনি আরো বলেন, আমি মনে করিনা যে টিকা নিতে বাধ্য করা হচ্ছে এমন কোন দেশকে আমরা দেখবো।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ৫১টি ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে ১৩টি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এছাড়া আরো ১৬৩টি ভ্যাকসিন ল্যাবরেটরিতে প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে ব্রিটেনে আজ মঙ্গলবার ফাইজারের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।

মন্তব্যসমূহ