জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা মোকাবিলায় মরক্কোতে কারফিউ

 




মরক্কো সরকার সোমবার দেশব্যাপী কারফিউ এবং অন্যান্য বিধিনিষেধ ঘোষণা করেছে। মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।


সরকারি বার্তা সংস্থা এমএপি পরিবেশিত সরকারের এক বিবৃতিতে বলা হয়, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে এবং যেকোনো ধরনের পার্টি ও জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞাসহ নতুন বিভিন্ন পদক্ষেপ বুধবার থেকে আগামী তিন সপ্তাহ ধরে বহাল থাকবে।


মরক্কোতে বর্তমানে প্রাত্যহিক হিসাবে দুই হাজারেরও বেশি মানুষকে করোনাভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এদিকে দেশটিতে কোভিড-১৯ রোগ শনাক্তে পরীক্ষার হারও কমে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়।


সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোতে এ পর্যন্ত চার লাখ ১৮ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাসে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।


কর্তৃপক্ষ এ বছরের শেষে টিকাদান কর্মসূচি শুরু করার আশা করছে। তাদের লক্ষ্য আগামী তিন মাসের মধ্যে দেশের প্রায় দুই কোটি মানুষকে টিকা দেয়া।


মন্তব্যসমূহ