জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সীমান্তে ভারতীয় বাহিনীর হামলায় ৫ পাক সেনা নিহত

 





এক সপ্তাহের ব্যবধানে আবারো জম্মু-কাশ্মীরে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় বাহিনীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হন।


ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানি সেনারা আগে গুলি চালায়। তাৎক্ষণিক জবাব দেয় ভারতীয় সেনারাও।


ভারতের প্রতিরক্ষা দফতরের সূত্রের বরাতে খবরে জানায়, হামলায় পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে বেসামরিক মানুষের বেশ কয়েকটি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেনারা বেসামরিকদের লক্ষ্য করেই হামলা চালায় বলে অভিযোগ ভারতের। 


সীমান্তে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে গোলাগুলি। এতে আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন অনেকে।


উভয়পক্ষের সংঘাতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত এবং তিনজন আহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সেই সঙ্গে পাকিস্তানি সেনাদের বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করা হয়েছে।


পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কোন দেশ।


ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির খবরে জানা গেছে, জম্মু-কাশ্মীরে চলতি বছর পাকিস্তানি সেনারা ৩২০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দেশটির সেনাদের হামলায় ৩০ বেসামরিক নাগরিক প্রাণ হারান। আহত হয়েছেন শতাধিক মানুষ।

মন্তব্যসমূহ