জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পাকিস্তানি সেনার গুলিতে বিএসএফ কর্মকর্তা নিহত

 




জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তরেখায় পাকিস্তানি সেনার ছোঁড়া গুলিতে এক ভারতীয় সীমান্তরক্ষী অফিসার নিহত হয়েছেন। ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। 


বিএসএফ জানিয়েছে, কোনও কারণ ছাড়াই এদিন রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান। তাদের ছোঁড়া গুলিতে বিএসএফের সাব ইন্সপেক্টর নিহত হন। মৃত্যুর আগে তিনি সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ওপার থেকে ছোঁড়া গুলির জবাব দেওয়ার পাশাপাশি নিজের কয়েকজন সহকর্মীর প্রাণ বাঁচান তিনি।


উল্লেখ্য, এ বছর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একাধিক অভিযোগ করে আসছে ভারত। ভারতের দাবি, ২০০৩ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নিয়মিত পাকিস্তান তা ভঙ্গ করে আসছে। এবছর সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে তারা। 


সূত্র : হিন্দুস্তান টাইমস।

মন্তব্যসমূহ