জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

facebook.com.bd মালিকের নামে ফেসবুকের মামলা

 





ফেসবুক ডটকম ডটবিডি (facebook.com.bd) নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ায় এস কে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার ইউএস ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।


রোববার (২২ নভেম্বর) ফেসবুকের পক্ষ থেকে নিয়োগকৃত আইনজীবী এস এম আরিফুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে এ মামলা করেন। মামলা নম্বর- ৪১/২০২০। আগামী ১ ডিসেম্বর কোর্ট ফি দাখিল করা হবে।


আরিফুল ইসলাম জানান, বিষয়টি নজরে আসার পর এটি বন্ধ করার জন্য বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমার সিনিয়র নোটিশ দেন। কিন্তু তারা ডোমেইনটি এখনও বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে। ডোমেইনটির দাম নির্ধারণ করেছে ৬ মিলিয়ন ইউএস ডলার।


তিনি বলেন, ফেসবুকের পক্ষ থেকে ওই ওয়েবসাইট বন্ধে একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু সেটা বন্ধ না করায় মামলা করেছে ফেসবুক। মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি ৫০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

মন্তব্যসমূহ