তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

কাশ্মীর সীমান্তে পাক গোলাবর্ষণে ৪ ভারতীয় সেনাসহ নিহত ৭

 




কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৪ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি । 


শুক্রবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখার (এলএসি) একাধিক এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।


পাক বাহিনীর গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।


ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উরির নাম্বালা সেক্টরে ভারতীয় ৩ সেনা জওয়ান নিহত হয়েছে। শুক্রবার সকাল থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে এ অঞ্চলে পাকিস্তানি সেনারা মর্টার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া উরির হাজি পীর সেক্টর এলাকায় পাক সেনাদের গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন।


জম্মু-কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরও দুই বেসামরিক নাগরিক এবং হাজি পীর এলাকার বালকোটে এক নারী নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা। 


পাক সামরিকের ওই হামলার পাল্টা জবাবও দিয়েছে ভারত। 


ভারতীয় সেনা এবং বিএসএফের তরফে পাক হামলার ‘জবাব’ দেয়া হয়।


ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের সেনা সূত্রের দাবি, পাল্টা হামলায় ৭-৮ জন পাক সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের গোলায় পাক সামরিকের বাংকার, জ্বালানী ডাম্প, এবং লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্যসমূহ