জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ব্রাজিলের সাও পাওলোতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪১

 




ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। আজ বুধবার সকাল ৭টার দিকে রাজ্যের তাগুয়াই শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।


পুলিশ জানায়, বাসটি স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীদের বহন করছিল। সকাল ৭টা নাগাদ সাও পাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছলে ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।


খবর পেয়ে উদ্ধারকারীরা এসে দেখতে পান সবখানে মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বাসে ৫৩ জন যাত্রী ছিল। এ ছাড়া ট্রাকচালক জীবিত আছে বলেও জানানো হয়।


পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আহত চারজন মারা যায়।

মন্তব্যসমূহ