তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

দখলমুক্ত অঞ্চল সফর করলেন আজারবাইজানের প্রেসিডেন্ট (ভিডিও)

 




তিন দশক পর আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা অঞ্চলগুলো প্রথমবারের মতো সফরে গেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সোমবার প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি মেহরিবান আলিয়েভা। 


ইলহাম ও মেহরিবান দখলমুক্ত ফুজুলি ও জাবরাইল জেলা ঘুরে দেখেন। পাশাপাশি জেলা দুটির শহরেও সফর করেন। 


দখলমুক্ত অঞ্চলগুলো ঘুরে দেখার কয়েকটি ভিডিও তার ইন্সটাগ্রামে শেয়ার করেন। তিনি গাড়ি চালিয়ে এসব এলাকা সফর করেন। মূলত ওই জেলা দুটি ইরান ও আরাস নদীর সীমান্তবর্তী। 


তুর্কি সামরিক সহায়তা নিয়ে কারাবাখ যুদ্ধে দৃশ্যত বিজয়ী হওয়ার পর এমনিতেই উচ্ছ্বসিত আজেরিরা। যুদ্ধ জয়ের পর তুরস্ক ও নিজ দেশের পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে আসেন আজারবাইজানের সাধারণ মানুষ। এরমধ্যেই সোমবার উদ্ধারকৃত অঞ্চলটি সফরে যান আজেরি প্রেসিডেন্ট।


এদিকে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের পর নিজ দেশে চাপের মুখে রয়েছেন নিকোল পাশিনিয়ান। তার পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ, এমনকি তাকে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। সমালোচনার মুখে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

মন্তব্যসমূহ