জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কোনো মুসলিমকে টিকিট দেব না, বিজেপি মন্ত্রীর ঘোষণা

 




হিন্দু সম্প্রদায়ের যে কোনো ব্যক্তিকে টিকিট দিতে পারি আমরা। তিনি ব্রাহ্মণ হোক বা লিঙ্গায়েত, কুরুবা হোক বা ভোক্কালিগা। কিন্তু কোনো মুসলিমকে কখনো টিকিট দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। সংবাদমাধ্যমে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।


ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, দেশটির কর্নাটকের বেলগাভি লোকসভা উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে সেখানে প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরে। সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা বিজেপির ভোটব্যাঙ্ক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই রবিবার এমন বিতর্কিত মন্তব্য করে বসেন ঈশ্বরাপ্পা। 


ঈশ্বরাপ্পার মতো প্রকাশ্যে মুসলিমবিরোধী মন্তব্য না করলেও, হিন্দু ভোটকে ঝুলিতে পুরতে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও উদ্যোগী হয়েছেন। যে কারণে শুক্রবার বীরশৈব-লিঙ্গায়েত সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণিতে (ওবিসি) অন্তর্ভুক্ত করার পক্ষে কেন্দ্রের কাছে সুপারিশ করেন তিনি।


সূত্র: আনন্দবাজার।

মন্তব্যসমূহ