নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানি বই মেলায় হামলা, নিহত ১৯

 





আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানি বই মেলা উদ্বোধনের আগ মুহূর্তে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


বন্দুকধারীরা সোমবার আফগানিস্তানের রাজধানীতে সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়টি ঘিরে ফেলে হামলা চালায়। খবর বিবিসি ও আলজাজিরার। 


বই মেলার উদ্বোধন উপলক্ষে যখন সরকারি কর্মকর্তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিলো তখনই হামলা চালানো হয় বলে দেশটির উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবাইদি বিবিসিকে জানিয়েছেন। 


বইমেলায় যোগ দিতে সেখানে আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 


আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, কয়েক জন বন্দুকধারী ক্যাম্পাসে ঢুকে পড়লে শিক্ষার্থীরা পালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। 


এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, পলায়নপর শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়েছে। যে শিক্ষার্থীকে তারা দেখেছে তাকেই গুলি করেছে।


এই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। অন্য কোনো দলও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

মন্তব্যসমূহ