তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৩০ নিরাপত্তা কর্মী নিহত

 




আফগানিস্তানের গজনিতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০ নিরাপত্তা রক্ষী। রোববারের এ হামলায় আরো ২৪ জন আহত হয়েছেন।


গজনির প্রাদেশিক হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত রয়টার্সকে বলেন, হাসপাতালে ৩০ জনের লাশ ও আহত অবস্থায় আরো ২৪ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।


স্থানীয় সূত্রে জানা গেছে, গজনির জননিরাপত্তা কেন্দ্রের তিন নম্বর ইউনিট চত্বরে বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী সন্ত্রাসীরা।


আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গাড়ি বোমা বিস্ফোরণের কথা স্বীকার করেছেন।


তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।


তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের সাথে যোগাযোগ করা হলে, হামলার দায় নেননি আবার অস্বীকারও করেননি।


আফগানিস্তানে গত কয়েক মাস ধরেই বোমা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কাতারে তালেবানের সাথে আফগান সরকারের শান্তি চুক্তির মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটছে।


সূত্র : রয়টার্স

মন্তব্যসমূহ