তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

উগান্ডায় ব্যাপক সংঘর্ষ, তিন দিনে ৩৭ জন নিহত

 




বিক্ষোভ-সহিংসতায় উত্তাল পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দেশটিতে সাধারণ নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়েইনকে গ্রেফতারের ঘটনায় শুরু হয় বিক্ষোভ।


আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গেলো তিন দিনের দাঙ্গা-সহিংসতায় মারা গেছে কমপক্ষে ৩৭ জন। আহত হয়েছে আরও বহু মানুষ।


গেলো বুধবার নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মানায় গ্রেফতার করা হয় ৩৮ বছর বয়সী সাবেক এই পপ তারকা এবং রাজনীতিবিদকে। এর পরই প্রতিবাদে রাস্তায় নামে তার সমর্থকরা। শুরু হয় সহিংস বিক্ষোভ। পরে আদালত তাকে জামিন দিলেও পরিস্থিতি এখনও থমথমে।


নিরাপত্তা নিশ্চিতে দেশটির রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

মন্তব্যসমূহ