ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

মহানবী (সা.)'র জন্মভূমিতে খুনি নেতানিয়াহুর সফর, ব্যাখ্যা চাইল হামাস

 




মহানবী (সা.)’র পবিত্র জন্মস্থান সৌদি আরবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সফরের অনুমতি দেয়ার ব্যাখ্যা চেয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।


আজ (সোমবার) হামাসের প্রভাবশালী নেতা সামি আবুযুহরি বলেছেন, সৌদি আরবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর গোটা মুসলিম উম্মাহর প্রতি অবমাননা। এর মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে‌। একইসঙ্গে এর মাধ্যমে ফিলিস্তিনি জাতির সব অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই  ব্যাখ্যা দিতে হবে। তিনি আরও বলেছেন, নেতানিয়াহুর এই সফরের ঘটনা অত্যন্ত বিপজ্জনক।


সৌদি আরবে মুসলমানদের পবিত্রতম স্থান মক্কা ও মদিনা অবস্থিত। মক্কায় রয়েছে কাবা শরিফ। সৌদি ভূখণ্ডেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র জন্ম। এ কারণেই ইসলামী বিশেষজ্ঞরা মুসলমানদের প্রকাশ্য শত্রু ও তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলকারী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাসূলে খোদা (সা.)’র  জন্মভূমিতে প্রবেশ করতে দেওয়াকে সব মুসলমানের জন্য অপমানজনক বলে মনে করছেন।


ফিলিস্তিনে প্রায় প্রতিদিনই মুসলমানদের হত্যা করছে নেতানিয়াহুর সরকার। নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদেরকে মুসলমানেরা ভয়াবহ খুনি হিসেবেই চেনে।


ইসরাইলি পত্রিকাগুলো খবর দিয়েছে, দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।


ইসরাইলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সত্যতা স্বীকার করে দখলদার শিক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট বলেছেন,সত্যিই সফর ও বৈঠক হয়েছে। এটা ইসরাইলের জন্য চমৎকার অর্জন। ইসরাইলি এই মন্ত্রী যখন এ বিষয়ে কথা বলছিলেন তখন তাকে বেশ উল্লসিত মনে হচ্ছিল।


পার্সটুডে

মন্তব্যসমূহ