গণহত্যায় জড়িত হয়ে ক্ষমা না চাইলে রাজনীতিতে ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত এবং এসব অপকর্মের জন্য যাদের কোনো অনুশোচনা নেই, দেশের মানুষ তাঁদের রাজনীতি বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন ও পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদেশে বসে ষড়যন্ত্র বরদাশত নয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বসে একটি নির্দিষ্ট চক্রান্তকারী গোষ্ঠী বাংলাদেশে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ সচেতন এবং তাদের এই ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় কোনো কাজ হবে না বলে তিনি জোর দাবি করেন। অপরাধীদের ক্ষমা চাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, "যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য সরাসরি দায়ী, অথচ এখনও পর্যন্ত এসব অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয় এবং দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, তাদের কোনো ধরনের রাজনীতি বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না।" অনুষ্ঠানে স...

লেবাননে কারাগার ভেঙে পালাল ৭০ কয়েদি, দুর্ঘটনায় নিহত ৫

 





লেবাননের একটি কারাগার ভেঙে ৭০ জন কয়েদি পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।


 স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ভোরে কারাগারের ফটক ভেঙে তারা পালিয়ে যান। বাবদা কারাগারে নিরাপত্তা কর্মীরা জানিয়েছন, কারাগার থেকে মোট ৬৯ জন কয়েদি পালিয়ে যান। এর মধ্যে ১৫ কয়েদিকে আটক করে আবারো কারাগারে পাঠানো হয়েছে। গাড়ি চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হন পাঁচ জন।


কারাগারে ভেঙে কয়েদি পালানোর ঘটনায় টুইট বার্তায় ক্ষোভ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন। প্রসিকিউটর গাধা আউনও ঘটনার তদন্ত শুরু করেছেন।


দেশটির কারাগারগুলো গাদাগাদি করে কয়েদিদের থাকা নিয়ে উদ্বেগও জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিভিন্ন সময় কারাগারগুলো আন্দোলন হয়ে আসছে। 


গত এপ্রিলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, লেবাননের কারাগারগুলোর ভেতরে বেশ কিছু দাঙ্গার পর করোনার সংক্রমণের আশঙ্কায় পরিবারগুলো কয়েদিদের মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট করে।


মন্তব্যসমূহ