তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

‘ভাস্কর্য নিয়ে হুমকিদাতাদের শাপলা চত্বরে লেজ গুটিয়ে পালানোর কথা মনে রাখা উচিত’

 




বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন তাদের শাপলা চত্বরে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার কথা মনে রাখা উচিৎ। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।


শনিবার সকালে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪ তম মৃত্যুবার্ষিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক স্মরণসভায় মাহাবুবউল আলম হানিফ বলেন, স্বাধীন বাংলাদেশে ভাস্কর্য হবেই। যারা এর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।


স্মরণসভায় প্রয়াত মেয়র হানিফের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার আদর্শ রাজনীতির দিকনির্দেশক বলে জানান বক্তারা।


নিউজ: jamuna.tv

মন্তব্যসমূহ