জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিজয়নগরে বাস খাদে পড়ে নিহত ৩

 




ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।


এই ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাসটি সিলেট যাচ্ছিল। পথে মহাসড়কের ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে হঠাৎ থামিয়ে আবার উল্টো ঘোরাতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী ও বাসের দুই যাত্রী মারা যান। নিহতদের সবাই পুরুষ। নিহতদের লাশ হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন।

মন্তব্যসমূহ