জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বাকস্বাধীনতা লাগামহীন নয়, সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত : ট্রুডো

 




সব ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বাকস্বাধীনতার নামে ইসলাম অবমাননার প্রতিক্রিয়ায় তিনি গতকাল শুক্রবার এ কথা বলেন।


কিছু দিন আগে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। এই ঘৃণ্য পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।


এ অবস্থায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরো বলেছেন, বাকস্বাধীনতা পুরোপুরি লাগামহীন নয়। কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দেওয়া উচিত নয়। সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত।


বিশ্ব মানবতার মুক্তির দূত ও সর্বশেষ রাসূল হজরত মুহাম্মাদ (স.)-কে অবমাননা অব্যাহত থাকবে বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে ঘোষণা দিয়েছেন তার প্রতিবাদে গোটা বিশ্বে মুসলমানেরা যখন প্রতিবাদমুখর হয়ে উঠেছেন ঠিক তখনি ট্রুডো এ মন্তব্য করলেন।


সূত্র : পার্সটুডে

মন্তব্যসমূহ