জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তুরস্কে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের মৃত্যু, আহত ১২০




 ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২০ জন।


শুক্রবার (৩০ অক্টোবর) এজিয়ান সাগরের উপকূলে তুরস্কের ইজমির প্রদেশে হওয়া ভূমিকম্পে হতাহতের এ ঘটনা ঘটে।


তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা টুইটারে লেখেন, ভূমিকম্পের ঘটনায় ইজমির প্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২০ জন। আর এ শহরের মানুষ ভয়ে রাস্তায় চলে এসেছে।

আরো পড়ুন: তুরস্কে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

ইজমিরের মেয়রের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, ভূমিকম্পে অন্তত ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুরস্কের ইজমির প্রদেশ। এটি গ্রিসের এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলেও অনুভূত হয়েছে।


গ্রিস এবং তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ঘটে অসংখ্য প্রাণহানির ঘটনাও।

মন্তব্যসমূহ