হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

তাতারস্তানে মুসলিম কিশোরকে গুলি করে হত্যা করল রুশ পুলিশ

 




মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাতারস্তানে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে রাশিয়ার পুলিশ।


শুক্রবার রুশ তদন্তকারীরা বলেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্থানীয় একটি পুলিশ স্টেশনে আগুন ধরানো ও এক পুলিশ  কর্মকর্তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল।


বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।


দেশটিতে বড় ধরনের অপরাধ মোকাবেলায় কাজ করছে ইনভেস্টিগেটিভ কমিটি। এক বিবৃতিতে তারা জানায়, সন্ত্রাসবাদ চেষ্টার অপরাধ হিসেবে তারা দেখছে এই ঘটনা। এ সংক্রান্ত একটি ফৌজদারি তদন্তও শুরু করা হয়েছে।


তদন্তকারীরা জানান, মলোটভ ককটেল দিয়ে কুকমোর শহরে একটি থানায় আগুন ধরাতে চেষ্টা করেছিল ওই কিশোর। তাকে গ্রেফতার চেষ্টাকালে এক পুলিশ কর্মকর্তাকে অন্তত তিনবার ছুরিকাঘাত করেছে সে।


তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে গুলি করে হত্যার আগে পুলিশ ফাঁকা গুলিও করেছিল। 


গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাকর্মীরা আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। কিন্তু ওই কিশোর কেন এমনটা করেছিল, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ