জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসলামভীতির বিরুদ্ধে মুসলমানদের সম্মিলিতভাবে কাজ করতে হবে: ইমরান খান

 




পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামভীতি ছড়ানোর বিরুদ্ধে মুসলমানদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি মুসলিম বিশ্বের মুসলিম নেতাদের কাছে একটি চিঠি লিখেছেন।


গতকাল (বুধবার) লেখা ওই চিঠিতে তিনি বলেন, “সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যেসব বক্তব্য দেয়া হয়েছে এবং পবিত্র কুরআন ও মহানবী (স)-কে অবমাননা করার যে ঘটনা ঘটেছে তা মূলত ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোতে ইসলামভীতি বেড়ে চলারই প্রতিফলন।”


এদিকে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর শহরে গতকাল দেয়া এক বৃক্ততায় ইমরান খান বলেন, ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ধর্মপালনকারীদের স্পর্শকাতরতার বিষয়গুলো বিবেচনায় নেয়া উচিত। এ সময় তিনি মহানবী (স)-কে অবমাননাসহ মুসলমানদের প্রতি বৈষম্য ও নারীদের হিজাব পরার অনুমতি না দেয়ায় পশ্চিমা শাসকদের সমালোচনা করেন।  


এর আগে মহানবী (স)-কে অবমাননা করে কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে কঠোর সমালোচনা করেন ইমরান খান।


 পার্সটুডে

মন্তব্যসমূহ