তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইরানে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করেছে শিক্ষার্থীরা

 





মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র অবমাননা করায় ইরানের রাজধানী তেহরানে ফরাসি দূতাবাস ঘেরাও করে স্লোগান দেয় শিক্ষার্থীরা। এসময় ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। খবর আনাদোলুর।


ইসলাম ধর্মের অবমাননা করে বক্তব্য দেয়ায় ফরাসি প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন। ইরানি শিক্ষার্থীরা এ সময় তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও দাবি জানান।


আন্দোলন কর্মসূচির সংগঠক তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজা আল্লাভি গণমাধ্যমকে বলেন, তারা বহুদিন ধরেই ইসলামকে হেয় করে আসছে, আর আমরাও চুপচাপ দেখে যাচ্ছিলাম। কিন্তু আর এভাবে বসে থাকা যায় না। তারা আমাদের প্রিয় মহানবী (সা.) নিয়ে এখন শিক্ষণেও প্রতিষ্ঠানিকভাবে সরকারি মদদ ব্যঙ্গ-বিদ্রূপ করা শুরু করেছে।


কয়েক ঘণ্টা দূতাবাস ঘেরাওয়ের পর ফরাসি পণ্য বর্জন এবং দেশটির প্রেসিডেন্টের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শান্তিপূর্ণ ওই কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ