সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

 সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারও প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ। তিনি আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকে দেওয়ার চেষ্টা করছে। এজন্য ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে —‘ ধর্ম যার...

পিস্তল কিনে ফেসবুকে ছবি দিলেন বগুড়ার এমপি!

 





বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু পিস্তল কিনে ফেসবুকে ছবি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়ায় সর্বস্তরে এ নিয়ে সমালোচনা শুরু হয়।


জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেজাউল করিম বাবলু তার ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করেন। ছবিটি অনেকেই সংগ্রহে রেখেছেন। ছবি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তিনি তা সরিয়ে নেন।


আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬-এর অনুচ্ছেদ ২৫-এর (ক) তে বলা হয়েছে, কোনো ব্যক্তি তার লাইসেন্স করা অস্ত্র আত্মরক্ষার জন্য বহন বা ব্যবহার করতে পারবেন। তবে, অন্যের ভীতি বা বিরক্তির কারণ হতে পারে, এমনভাবে প্রদর্শন করতে পারবেন না। 


এ নির্দেশনা অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনেও বলা হয়েছে।


এই বিষয়ে বগুড়া-৭ আসনের সংসদ রেজাউল করিম বাবলু গণমাধ্যমকে বলেন, ‘ছবিটি আমি আপলোড করিনি।’


নিজের ফেসবুক অ্যাকাউন্ট নেই জানিয়ে তিনি বলেন, ‘আমার ফেসবুকে কোথায় পেলেন? গত পরশু (বুধবার)  গুলশানে ‘আলী আর্মস’ নামক একটি দোকানে অস্ত্র দেখতে যাই। সেখান থেকে আমি একটি অস্ত্র কিনি। সেই ছবি হয়তো আমার কোনো ছেলেপেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে থাকতে পারে।’


বাবলু বলেন, যে অস্ত্রের কথা আপনি বলছেন আমি সেই অস্ত্র কিনিনি, অন্য একটা কিনেছি। খুব সম্প্রতি আমি অস্ত্রের লাইসেন্স পেয়েছি।


২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ  নির্বাচনে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন রেজাউল করিম বাবলু। তখন এই আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হলে বিএনপি থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। নির্বাচনের একদিন আগে বিএনপির সমর্থন পায় রেজাউল করিম বাবলু। তবে বিএপির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।



somoynews.tv


মন্তব্যসমূহ