জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় বিজেপির ৩ কর্মী নিহত

 




জম্মু ও কাশ্মীরের কুলগামে বিদ্রোহীদের হামলায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ৩ কর্মী নিহত হয়েছে।  নিহতদের একজন বিজেপির স্থানীয় যুব সংগঠনের নেতা। খবর টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরার।


খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ওয়াইকে পোরার কাজিগুন্দ গ্রামে সন্ত্রাসীরা এ তিনজনের ওপর গুলি চালায়।


তাৎক্ষণিকভাবে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 


নিহতদের মধ্যে ফিদা হুসেন ইয়াতু বিজেপির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক।  আর উমর রশিদ বেগ ও উমর রমজান হাজাম বিজেপি কর্মী।


এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। 


টু্ইটারে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে ভয়াবহ খবর এসেছে। আমি দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি কর্মীর পরিকল্পিত হত্যার নিন্দা জানাচ্ছি।’


৩ বিজেপি কর্মী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাজিগুন্দ ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।


ব্যাপক আইন-শৃংখলাবাহিনী মোতায়েন থাকার পরও কাশ্মীরে গত কয়েক মাস ধরেই বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।  জুলাইয়ে বান্দিপোরায় বিদ্রোহীদের হামলায় বিজেপি নেতা শেখ ওয়াসিম, তার বাবা ও ভাই নিহত হয়েছিলেন।

মন্তব্যসমূহ