জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মসজিদুল হারামের গেটে গাড়ি দুর্ঘটনা (ভিডিও)

 




সৌদি আরবের পবিত্র নগরী মক্কা শহরের মসজিদুল হারামের ফাহাদ গেটে একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।


শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ তাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, একটি হুন্দাই কার মসজিদ আল হারামের বাহির থেকে বেশ কিছু অস্থায়ী ব্যারিকেড ভেঙে ৮৯নং বাদশাহ ফাহাদ ফটকে দ্রুত গতিতে ধাক্কা খায়। এতে ফটকের দরজা ভেঙে যায়। একটি ভিডিও ফুটেজে এই দুর্ঘটনার চিত্রটি ধরা পড়ে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়।


মক্কা অঞ্চলের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সুলতান আল-দোসরির বরাত দিয়ে বলা হয়েছে, মসজিদের দক্ষিণ দিকের গ্র্যান্ড গেটের দিকে একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা খায়। ফলে গেটের দরজা ভেঙে যায় বলে ভিডিওতে দেখা যায়। এটি মসজিদুল হারমাইন নামেও পরিচিত।


তিনি আরও জানান, এই ঘটনাটি রাত সাড়ে দশটার দিকে ঘটে। গাড়ির চালককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়। এবং এ ঘটনায় কারও কোন ক্ষতি হয়নি।


আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি সৌদি নাগরিক।

মন্তব্যসমূহ