নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, চীনের প্রতি নিন্দা জানিয়েছে ৩৯ দেশ

 




হংকং-এ নিরাপত্তা আইন এবং উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় চীনের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৩৯ দেশ।


মঙ্গলবার জাতিসংঘে মানবাধিকার বিষয়ক বৈঠকে এ নিন্দা জানানো হয়। এর নেতৃত্ব দেন জাতিসংঘে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত।


বৈঠকে বলা হয়, জিনজিয়াং এ মুসলিম সংখ্যালঘুদের ওপর নিষেধাজ্ঞাসহ তাদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দিচ্ছে শি জিন পিং সরকার। এছাড়া হংকংএ নিরাপত্তা আইন চালুর মাধ্যমে দমন-পীড়ন চালাতে চায় বেইজিং। চীনে মানবাধিকরার রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।


নিন্দা জানানো দেশ গুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ইইউ সদস্য বিভিন্ন দেশ। গেলো কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, উইঘুর মুসলিমদের আটকে রেখে নির্যাতনের ঘটনা।

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
বিশ্ব সমপ্রদয় চীনের দিকে না তাকিয়ে একটু ফিলিস্তিনের ও ভারতের দিকে তাকানো উচিত সেখানে মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করতেছে। যারা বছরের পর বছর মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন করতেছে তারা কিনা বলে চীনের নির্যাতনের কথা!