জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

রুটিন হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল

 




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ইহুদিবাদী ইসরাইল বিমান এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। হামলায় গাজার বেশকিছু কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।


ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, গতকাল শেষ বেলায় ইসরাইলি বাহিনী গাজার দেইর আল-বালা এলাকার কৃষি খামারে বিমান হামলা চালায়। ইসরাইলের ইংরেজি দৈনিক পত্রিকা টাইমস অব ইসরাইল এবং জেরুজালেম পোস্ট দাবি করেছে, গাজা উপত্যকার দক্ষিণে ইসরাইলি সেনারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় গোলাবর্ষণ করেছে। ইসরাইলি গণমাধ্যম বলছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইসরাইল তার জবাব দিয়েছে। প্রায়ই ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে থাকে।


এদিকে, গতকাল শেষ বেলায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে। কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও হামলার কথা নিশ্চিত করেছে। তবে কোন পক্ষ থেকেই হামলায় ক্ষয়ক্ষতির কথা পরিষ্কার করে জানানো হয় নি।


পার্সটুডে

মন্তব্যসমূহ