প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

আল্লামা শাহ্ আহমদ শফির জানাজায় জামায়াত নেতাদের অংশগ্রহণ



হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক, হেফাযতে ইসলাম বাংলাদেশ-এর আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি ও লাখো আলেমের উস্তাজ আল্লামা শাহ আহমদ শফী সাহেব রাহিমাহুল্লাহু-এর নামাজে জানাযায় অংশগ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

এসময় সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন  ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি জনাব নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ এবং শ্রমিক নেতা এসএম লুতফর রহমানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের অসংখ্য নেতা-কর্মী।

মন্তব্যসমূহ