আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

সিরিয়ায় আইএস ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ২৮

 




সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে সরকারপন্থী বিভিন্ন বাহিনী এবং ইসলামিক স্টেট গ্রুপের উগ্রবাদীদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বিমান হামলায় কমপক্ষে ২৮ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।


মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘আইএস সোমবার থেকে রাকার বদিয়ায় (মরুভূমি) সিরিয়ার সৈন্য এবং মিত্রদের অবস্থান ও চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় সরকারি বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে।’


ব্রিটেন ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান এএফপি’কে বলেন, সেখানে সরকারি বাহিনীর পাল্টা বিমান ও স্থল হামলায় ১৫ উগ্রবাদী নিহত হয়েছে।


২০১৯ সালের মার্চে পরাজিত হওয়ার পর থেকে ইসলামিক স্টেট গ্রুপ সেনা ও কুর্দি বাহিনী লক্ষ্য করে প্রায় ভয়াবহ হামলা চালায়।


গত আগস্টে জিহাদিরা দিয়ার ইজোর নগরীর কাছে এক হামলা চালানোর দাবি করে। সেখানে ওই হামলায় এক জেনারেল এবং দামেস্ক সরকারের মিত্র রুশ সেনাবাহিনীর অপর দুই সৈন্য নিহত হয়। বাসস


মন্তব্যসমূহ