জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হাটহাজারীতে হামলা হলে পুরো ঢাকা শহর অচল করে দেয়া হবে: নুর

 




চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।


বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারদলীয় প্রভাব মুক্ত রাখার জন্য এবং হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, আমরা ৫ মে’র মতো আরেকটি ঘটনার আশঙ্কা করছি। আজকে যদি হাটহাজারীতে কোনো হামলা হয়, তাহলে পুরো ঢাকা শহর অচল করে দেয়া হবে।


নুরুল হক নুর বলেন, ছাত্ররা তাদের যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে। কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষ বলতে পারবে না যে, তাদের দাবিগুলো অযৌক্তিক। আমি তাদের দাবিগুলো পড়েছি। সেখানে মাদ্রাসার যে সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা ‘মজলিসে শুরা’ রয়েছে তাদের ওপর দায়িত্ব অর্পণ করার আহ্বান জানিয়েছে। তারা আহ্বান জানাবে কেন? এটিই তো হওয়ার কথা ছিল।

মানববন্ধনে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরমান হোসাইন, ইশা ছাত্র আন্দোলনের পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম সুহেব হোসেন প্রমুখ। 


বাংলাদেশ প্রতিদিন

মন্তব্যসমূহ