জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিলেটে গণধর্ষণ : চুল-দাড়ি কেটেও রক্ষা পেলেন না তারেকুল

 




সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রলীগকর্মী তারেকুল ইসলামকে আটক করেছে র‍্যাব-৯। তিনি মামলার দুই নম্বর আসামি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গরমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


র‍্যাবের হাত থেকে নিজেকে রক্ষা করতে তিনি লম্বা দাড়ি এবং চুল কেটে আত্মগোপনে চলে যান। কিন্ত  চুল-দাড়ি কেটেও রক্ষা পেলেন না তিনি।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি আব্দুল্লা ও এসআই কাজল দেব-এর নেতৃত্বে একদল র‌্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হাওর বেষ্টিত গরমা গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে আলী হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। রাত ৮টায় গেপ্তাতারকৃত তারেককে নিয়ে দিরাই থানায় পৌঁছায় র‌্যাবের একটি দল। থানা ঘাট থেকে গাড়ীতে করে সিলেট নিয়ে যাওয়া হয়।


থানা ঘাটে উপস্থিত গণমাধ্যম কর্মীদের র‌্যাবের কমান্ডিং অফিসার লে. কমান্ডার ফয়সল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে যাওয়ার পর ঊর্ধতন কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন। 


র‍্যাব-৯ এর কর্মকর্তা এএসপি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তারেককে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে সিলেট নিয়ে আসা হচ্ছে।


গ্রেপ্তার তারেক সুনামগঞ্জ পৌরশহরের উমেদনগর নিসর্গ ৫৭ নম্বর বাসার রফিকুল ইসলামের ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের অনুসারী ও ছাত্রলীগকর্মী। এ ঘটনায় জড়িত সন্দেহে আইনউদ্দিন ও রাজন নামে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


এ ঘটনার মধ্য দিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সকল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও সিলেট রেঞ্জ পুলিশ।

মন্তব্যসমূহ